চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১১টি স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার সকাল ১০টায় শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত একটি বিমান (বিজি ০২৮)  থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ফ্লাইটের যাত্রীদের নিয়মিত তল্লাশির সময় এসব স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
আটককৃতরা হলেন ফটিকছড়ির বাসিন্দা বিমানের যাত্রী মো. রাশেদ ও আক্তার হোসেন। ১১টির মধ্যে রাশেদের কাছে সাতটি ও আক্তারের কাছে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
স্বর্ণ উদ্ধার ও দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]