[b]বেইজিং:[/b] চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীতে বিদেশী বিলাসবহুল যানবাহন কেনা নিষিদ্ধ করে এক ডিক্রি জারি করেছেন।এর বদলে র্যাংড ফ্ল্যাগের মতো দেশীয় ব্রান্ডের গাড়ি কিনতে আদেশ দিয়েছেন।
চীনা সামরিক বাহিনীর সুপ্রিম কমাণ্ডার শি জিনপিং দেশ ব্যাপী দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছেন।পাশাপাশি সবাইকে বিলাসী জীবন পরিহার করে সংযমী হতে প্রচারনা চালাচ্ছেন। ইতিমধ্যে সরকারী কর্মকর্তাদের দেশীয় গাড়ি ব্যবহারের আহবান জানিয়েছেন তিনি।
গত ২০ বছর যাবত সরকারী যানবাহন হিসাবে বিদেশী ভক্সওয়াগন গাড়ির ব্যবহার চলছিল।কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যয় কমানোর জন্য বিদেশী বিলাসবহুল গাড়ী পরিহার শুরু করেছে চীন।