সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে রানা প্লাজার পিছনের দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন টাইম নিউজকে  জানান, ধ্বংসস্তূপের ভিতর থাকা মূল্যবান মালামাল ও রড চুরি করতে ইচ্ছা করেই ঝুটের ভিতর আগুন লাগিয়ে দেওয়া হয়।  
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, থানায় পুলিশের সংখ্যা কম এবং কাজ বেশি হওয়ায় আমাদের পক্ষে রানা প্লাজায় নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না।
[b]সাভার,১১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]