নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছুরিকাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সোহাগ বলে জানা যায়। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার ভোর ৩টার দিকে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় মাঈন উদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর ৩টার দিকে পশ্চিম সস্তাপুর এলাকাতে মাঈন উদ্দিন মিয়ার মালিকানাধীন বাড়িতে দুই চোর প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ওই বাড়ির ভাড়াটিয়ারা টিটু ও ইনসান নামের দুইজনকে আটক করে।
এসময় ধস্তাধস্তিতে সোহাগ নামে এই বাড়ির ভাড়াটিয়া ও হার্ডওয়ার শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুইচোর। এ ঘটনায় সোহাগ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সোহাগের ভাই আপনসহ আরও একজন ছুরিকাহত হয়েছেন।
খবর পেয়ে আশপাশের লোকজন ছুঁটে এসে দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাঈনুর রহমান জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া টিটু ও ইনসান নামের আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ফতুল্লায় ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছুরিকাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সোহাগ বলে জানা যায়। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোর ৩টার দিকে





