স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মুসলমানদের জিহাদের আহ্বান জানিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির দেয়া ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আল-কায়েদার পক্ষ থেকে এমন হুমকি আগেও দেয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে ভীত-সন্ত্রস্ত হবার কিছু নেই।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোন ধরনের নাশকতার পরিকল্পনা ঠেকানোর মতো সামর্থ বর্তমান সরকারের রয়েছে।
জাওয়াহিরির ওই ভিডিও বার্তা আদৌ জাওয়াহিরির কীনা তা নিয়ে সংশয় প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আশা করা যায় শিগগিরই এ ব্যাপারে সঠিক তথ্য উদঘাটন করা সম্ভব হবে।
এই ধরনের ভিডিও বার্তার সাথে আর কারো সম্পৃক্ততা আছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তাই সঠিক তথ্য পাবার পরই এ বিষয়ে জানানো হবে।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]/এফএ
আল কায়দা নেতার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মুসলমানদের জিহাদের আহ্বান জানিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির দেয়া ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ২০২৭ সালের নভেম্বরে: প্রতিমন্ত্রী
দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের নভেম্বর মাসে এ মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: প্রতিমন্ত্রী
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে রাষ্ট্রদূত থাকছেন না।
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন । সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্ত জানান।
দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়ার পর এবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
















