দেশের ৪৬ টি জেলার ৯৭ টি ইউনিয়ন পরিষদে ৯৯ টি চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী,আগামী ২৭ মে এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে ইসিকে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০’এর ৫ বিধি অনুযায়ী ইতোপূর্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
৪৬টি জেলার মোট ৯৭টি ইউনিয়নে এসব উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলোর মধ্যে ২২টি চেয়ারম্যান,১৪টি সংরক্ষিত মহিলা সদস্য এবং ৬৩টি সাধারণ সদস্য (মেম্বর) পদ রয়েছে।
[b]ঢাকা, এএম, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]