টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার প্রতীক বরাদ্দ করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় পেয়েছেন নৌকা প্রতীক, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে আবদুল মালেক মিঞা পেয়েছেন হরিণ ও আবু সাঈদ আজাদ পেয়েছেন আনারস। এ ছাড়া জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী সাদেক সিদ্দিকী বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন পেয়েছেন মোরগ।
গত ২০ জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২৯ মার্চ এ আসনে উপনির্বাচন হবে।
[b]টাঙ্গাইল,৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার প্রতীক বরাদ্দ করেন





