লক্ষ্মীপুর শহরে আগুনে ৫টি ব্যবসা-প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।রবিবার ভোরে পৌর শহরের হাসপাতাল সড়কে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে শহরের হিরো ষ্টোর,জননী ষ্টোর,জাফর টেলিকম, ডিম বিতান ও চাঁন মিয়া ফার্মেসীতে আগুন লাগে।এ সময় পাশের আরো ২ টি দোকানের সামান্য ক্ষতি হয়।ফায়ার সার্ভিস,পুলিশ ও ব্যবসায়ীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষতির কথা বললেও ব্যবসায়ীদের দাবি,নগদ টাকা ও মালামাল পুড়ে গেছে। এতে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]