[b]আঙ্কারা:[/b] তুরস্কের ১৬টি প্রদেশের পুলিশ প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান। এর আগে,মঙ্গলবার অন্তত ৩৫০ জন পুলিশ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়।
তুরস্কের দোগান বার্তা সংস্থা বুধবার জানিয়েছে,১৬টি বড় শহরের পুলিশ প্রধানকে একই ঘটনায় বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রাজধানী আঙ্কারা,ইজমির,আনাতোলিয়া এবং দিয়ারবাকির রয়েছে। এ ছাড়া,তুরস্কের জাতীয় নিরাপত্তা সংস্থার উপ প্রধানকেও বরখাস্ত করেছে সরকার।
এসব পুলিশ কর্মকর্তা সরকারের উঁচু পর্যায়ের দুর্নীতি তদন্তের ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালন করছিলেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এক বিশেষ নির্দেশনায় এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এরপর ১৬ প্রাদেশিক পুলিশ প্রধানের বরখাস্তের খবর বের হলো।
গত ৪ জানুয়ারি তুর্কি প্রধানমন্ত্রী এরদোগান বলেছিলেন,সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা মূলত তার সরকারকে অস্থিতিশীল করতে এবং বিদেশি সহায়তায় সরকারের পতন ঘটানোর উদ্দেশ্য থেকে।
সম্প্রতি,অর্থনৈতিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তুরস্কের কয়েকজন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া,কয়েকজন মন্ত্রীর ছেলেকে আটক করা হয়েছে। এরদোগান বলছেন,এসবই তার সরকারের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র। সূত্র: আইআরআইবি
শ্রেণীহীন
তুরস্কে ১৬ প্রদেশের পুলিশ প্রধান বরখাস্ত
আঙ্কারা: তুরস্কের ১৬টি প্রদেশের পুলিশ প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান। এর আগে,মঙ্গলবার অন্তত ৩৫০ জন পুলিশ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়।





