বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল জানুয়ারি মাসেই কয়েক ডজন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন। ফলে দেশটির ভবিষ্যত নিয়ে শঙ্কা বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক কর্মীদের হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে। বিতর্কিত সংসদ নির্বাচনের পর থেকে দেশজুড়ে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে খুনের শিকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিরোধী দলের নেতারা তাদের কর্মীদের গ্রেফতার করে ‘বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের’ জন্য সরকারকে দায়ী করেছে। তবে গত দুই মাসে ক্ষমতাসীন দলেও অনেক কর্মীও নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
মানবাধিকার গ্রুপগুলো আশঙ্কা করছে, সরকার হত্যাকারীদের বিচারের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী মাসগুলোতে অবস্থার আরো অবনতি ঘটবে।
প্রতিবেদনটিতে বিরোধী দলের কয়েকজনের গ্রেফতার এবং তারপর নিহত হওয়ার খবরও প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ঢাকাভিত্তিক মানবাধিকার সংস্থা অধিকার তার জানুয়ারি মাসের প্রতিবেদনে জানিয়েছে, র্যা ব, পুলিশ ও যৌথবাহিনী এক মাসেই ৩০টির বেশি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে। এতে আরো বলা হয়, এদের ২৬ জন বিএনপি বা জামায়াতে ইসলামীর নেতাকর্মী।
ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড আতঙ্ক ছড়াচ্ছে: আলজাজিরা
বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল জানুয়ারি মাসেই কয়েক ডজন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন।





