ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরীর শিবচরসংলগ্ল সাগর মোহনায় জেলেদের ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ২০টি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত ডাকাতির এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- মান্নান মাঝি,বাবুল হোসেন ,আবদুল জলিল,মো. নাছির, মো. জাফর,আরমান,জিয়া,মেহেদি ,কামরুল, বশির,মামুন, রুবেল,রফিক , কামাল ও রবিউলসহ ২৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত চর কুকরী মুকরীর সাগর মোহনায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩০/৩৫ জন ডাকাত মাছ,জাল ও ২০টি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
এ ব্যাপারে ভোলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সকালে সাগর মোহনায় পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ডাকাতকে গ্রেফতার কিংবা অপহৃত জেলেদের উদ্ধারা করতে পারেনি পুলিশ।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চরফ্যাশনে ট্রলারসহ ২৫ জেলে অপহৃত
ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরীর শিবচরসংলগ্ল সাগর মোহনায় জেলেদের ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ২০টি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।