চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বুধবার দুপুর ২টায় ২২ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এদের মধ্যে শিশুসহ ৪জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি প্রশাসন। উদ্ধারকৃতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়,সীতাকুণ্ড উপজেলার কুমিরা ফেরিঘাট থেকে সন্দ্বীপ চ্যানেল দিয়ে ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী ট্রলার গুপ্তছড়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। এতে ২২ জন যাত্রী ছিলেন। ট্রলারটি মাঝাপথে যেতেই ঝড়ের কবলে পড়ে এবং উল্টে গিয়ে ডুবে যায়।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]