লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রায়পুর সড়কের পাটোয়ারীর রাস্তার মাথা নামক স্থানে বাস চাপায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,ঘনকুয়াশার মধ্যে অজ্ঞাত ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় আনন্দ পরিবহন নামের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।