গত বুধবার (৭ মে) দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। শুক্রবার দেশের অনেক এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবার দেশের ৬২ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এই তাপপ্রবাহ ছিল অপেক্ষাকৃত বেশি।

এর মধ্যে রোববার (১১ মে) রাজধানীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতেও একদিনের ব্যবধানে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। রোববার রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এমএম