মৌলভীবাজারের রাজনগরে ১১০ ভরি স্বর্ণসহ নগদ ২ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে একটি ডাকাত দল। উপজেলার ফতেপুর ইউপির বেড়কুড়ি গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতে ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত বারান্দার গ্রীল কেটে বেড়কুড়ি গ্রামের রানা মিয়ার বাড়িতে ঢুকে। তারা গৃহকর্তা ও তার ছেলেসহ সবাইকে একত্রিত করে বন্দি করে। পরে চাবি নিয়ে আলমারী,ওয়্যারড্রপ থেকে ১১০ ভরি স্বর্ণ,নগদ ২ লাখ টাকা ও ৫টি মোবাইল নিয়ে যায়।
রানা মিয়ার ছেলে পাবেল জানান,১৫-১৬ জনের ডাকতাদল মুখোশধারী হওয়ায় কাউকে চেনা যায়নি।
রাজনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজিম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির আলম ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
মৌলভীবাজারে ১১০ ভরি স্বর্ণসহ অর্থ লুট
মৌলভীবাজারের রাজনগরে ১১০ ভরি স্বর্ণসহ নগদ ২ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে একটি ডাকাত দল। উপজেলার ফতেপুর ইউপির বেড়কুড়ি গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা





