পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকালে নগরীর উপশহর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জকিগঞ্জের শহিদপুর গ্রামের সিরাজ আহমদ খানের ছেলে,সিলেট মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোশাহিদ খান,একই গ্রামের মাসুকুর রহমানের ছেলে,ছাত্রলীগ কর্মী সুমন আহমদ, কানাইঘাটের দলইমাটি গ্রামের তৈয়ব আলীর ছেলে বদরুল আমীন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার অমৃতশ্রী গ্রামের নিরঞ্জনকুমার দাসের ছেলে চঞ্চল কুমার দাস ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওয়ান দিঘীরপাড়ের ফজর আলীর ছেলে মিন্মর আলী।
এদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।
সিলেট ২৩ জানুয়ারি (টাইমনিউজ.কম) //এমআর
শ্রেণীহীন
ব্যবসায়ী অপহরণের দায়ে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী আটক
সিলেট নগরীর উপশহরের একটি বাসায় আটকে রেখে দুই ব্যবসায়ী ও এক চিকিৎসককে মারধর এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।





