বঙ্গোপসাগরে নিখোঁজদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। শিক্ষার্থীরা নিখোঁজের সাতদিনের মাথায় রোববার উদ্ধার অভিযানের সমাপ্তি টানা হলো। তবে সাগরে নজরদারি রাখা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তবে শেষ পর্যন্ত নিখোঁজই রয়ে গেল ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাব্বির হাসান ও ইসতিয়াক বিন মাহমুদ উদয়।
গত ১৪ এপ্রিল সাগরে নিখোঁজের পর থেকে সাব্বির ও উদয়কে খুঁজতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা তৎপর ছিল।
গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০টি স্পিডবোট,ছয়টি ট্রলার ও টানা জাল নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ছাড়াও টেকনাফের শাহপরীর দ্বীপের আশেপাশে অনুসন্ধান চালানো হয়। এছাড়া জেলেদেরও বলে দেয়া হয়,কোথাও ভাসমান মৃতদেহ দেখলে যেন পুলিশকে খবর দেয়া হয়।
১৪ এপ্রিল সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে নেমে আহ্ছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্র স্রোতে ভেসে যান। তাদের মধ্যে পাঁচ ছাত্রকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও সাদ্দাম হোসেন অঙ্কুর এবং মানফেজুল ইসলাম ইভান ওইদিনই মারা যান।
মর্মান্তিক ওই ঘটনার পর থেকে চার ছাত্র ইশতিয়াক বিন মাহমুদ,শাহরিয়ার ইসলাম নোমান,সাবি্বর আহসান ও এসএম গোলাম রহিম নিখোঁজ ছিলেন। এদের মধ্যে নোমান ও এসএম গোলাম রহিমও মারা যান।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
উদ্ধার অভিযান শেষ,ফেরেনি সাব্বির-উদয়
বঙ্গোপসাগরে নিখোঁজদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। শিক্ষার্থীরা নিখোঁজের সাতদিনের মাথায় রোববার উদ্ধার অভিযানের সমাপ্তি টানা হলো। তবে শেষ পর্যন্ত নিখোঁজই রয়ে গেল ঢাকার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সাব্বির হাসান ও ইসতিয়াক বিন মাহমুদ উদয়





