রাজধানীর খিলগাঁওয়ে গুলিবিদ্ধ গার্মেন্টস ব্যবসায়ী জহির আহমেদ (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তিনি ঢামেক হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে মারা যান।
খিলগাঁওয়ে সোমবার সন্ধ্যা ৭টায় ছিনতাইকারীরা তাকে গুলি করে ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি এমএস আল-সুমিত ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। জহির আহমেদ ৬৮/২ নম্বর সবুজবাগ এলাকায় থাকতেন।
জানা যায়, জহির ৫৬/১ নম্বর বাইতুল ভিউ টাওয়ার ভবনের দ্বিতীয় তলায় গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন। প্রতিষ্ঠানের কাজ শেষে পল্টন থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের পাশে ৩ জন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় তার বাম হাতে, বুকের বাম পাশে গুলি করে কাছে থাকা ৭ লাখ টাকা নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]