নোয়াখালী হাতিয়ায় ২ পক্ষের সংঘর্ষে মো. হাসান উদ্দিন ওরফে সবুজ (১৮) নিহত হয়েছেন। বুধবার দুপুরের এ ঘটনায় আলাউদ্দিন নামে এক যুবককে আটক করা হয়।
নিহত সবুজ হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার চরকৈলাশ গ্রামের মো. মাসউদুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১১টার পর চরকৈলাশ গ্রামে টিউবওয়েলে পানি নেওয়া নিয়ে সবুজ ও আলাউদ্দিনের মধ্যে তর্ক হয়। এর জের ধরে ২ পরিবারের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় আলাউদ্দিনের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মারাত্মকভাবে আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় সবুজকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত আলাউদ্দিনকে পরে হাতিয়া থানা পুলিশ আটক করে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি বলেন,খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। পরে আলাউদ্দিনকে আটক করা হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]