শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। যুব সংগঠন ‘ফিউচার বাংলাদেশ’ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে দেশব্যাপী একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত সেরা তরুণদের সরকারি অর্থায়নে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আগামী বছর থেকেই এ পরিকল্পনা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে চান।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, ক্বিরাআত ও হিফজ প্রতিযোগিতা, বিতর্ক এবং কুইজসহ মেধা বিকাশমূলক বিভিন্ন আয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে উপদেষ্টা জানান, ২০০৭ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বারুক কলেজে অধ্যয়নকালে তিনি ‘মডেল ইউনাইটেড নেশনস’-এ অংশ নিয়েছিলেন। সে সময় বারুক কলেজের প্রতিনিধি হিসেবে তাঁর জাতিসংঘের সদর দপ্তরে যাওয়ার সুযোগ হয়েছিল।
বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মেধা, যোগ্যতা, সততা ও ন্যায়বিচারের ভিত্তিতে তরুণদের আত্মবিকাশের সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।
এস
















