চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে বোয়ালমারী গ্রামের সদরপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালমারী গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে গেলে ৩০ বছর বয়স্ক অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
স্থানীয় এক ব্যক্তি জানান, রবিবার রাত আড়াইটার দিকে দুটি গুলি শব্দ শুনতে পাই। সকালে উঠে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখি।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই