বগুড়া শহরের কলোনী থেকে শিবির সন্দেহে ২১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ আধা ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন ছাত্রাবাস থেকে এদেরকে আটক করে।
জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিপুল সংখ্যক পুলিশ শহরের কলোনী এলাকায় বিভিন্ন ছাত্রাবাস ঘিরে ফেলে। এরপর ছাত্রবাস গুলোতে তল্লাশি চালিয়ে ২১ জনকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়জুর রহমান জানান,আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। এদের মধ্যে যারা নিরীহ ছাত্র রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]