বাকিতে ফুল না দেওয়ায় বুধবার দুপুরে মাগুরা শহরের সমবায় মার্কেটের সামনে ‘পুষ্পাঙ্গন ফুল ঘর’ নামে একটি ফুল ও উপহার সামগ্রীর দোকান ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা।
ফুলের ওই দোকানটি পুলিশ সুপার ও ছাত্রলীগের কার্যালয়ের কাছে। ছাত্রলীগের কর্মীরা দোকান ভাঙচুরের পাশাপাশি ফুল ও উপহার সামগ্রী নষ্ট করেন।
দোকান মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, একটি ফুলের ঝাঁপি তৈরি করে দেওয়ার কথা বলে সকালে ছাত্রলীগের তিন কর্মী আসেন। ঝাঁপিটির দাম ৩০০ টাকা। পরে বেলা পৌনে ১২টার দিকে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী ঝাঁপিটি নিতে দোকানে আসেন। তাঁরা পরে টাকা দেবেন বলে ফুলের ঝাঁপিটি নিতে চান। কিন্তু আমি বাকিতে ফুল বিক্রি করতে রাজি হইনি।
কারণ হিসেবে তিনি জানান, এর আগেও ছাত্রলীগের ছেলেরা বাকিতে ফুল নিয়ে গেলেও টাকা মেরে দিয়েছে।
তিনি জানান, ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম আমাকে ফোন করে ঝাঁপিটি দিতে বলেন। তিনি আমাকে বলেন, “ওরা পরে টাকা দিয়ে দেবে।” এ সময় আমি আমার ছোট ভাই মারুফকে ফোন করে ঝাঁপিটি দেব কি না জিজ্ঞাসা করি। এরই মধ্যে ছাত্রলীগের কর্মীরা হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে দোকান ভাঙচুর শুরু করে। তাঁরা গালাগালও করে।’
দোকান মালিকের ছোট ভাই মারুফ রায়হান বলেন, ‘তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মী। এর আগেও বাকি নিয়ে টাকা দেয়নি। যারা এসেছিল তাঁদের মধ্যে সজিব ও রায়হান নামে ছাত্রলীগের দুই কর্মীকে আমরা চিনতে পেরেছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘ঘটনার পর আমি ওই দোকানে গিয়েছি। কাজটি ঠিক হয়নি। আমি দোকানদারকে ছেলে-পেলের সঙ্গে বুঝে—শুনে চলতে বলেছি। ছাত্রলীগ সভাপতিকেও ফোন করে বকেছি। যাচ্ছেতাই বলেছি।’
এ ব্যাপারে জানতে ছাত্রলীগের মাগুরা জেলা সভাপতি শেখ রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কলটি রিসিভ করেন নি তিনি।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জেইউ[/b]
বাকিতে ফুল না পেয়ে দোকান ভাঙচুর করলো ছাত্রলীগ
বাকিতে ফুল না দেওয়ায় বুধবার দুপুরে মাগুরা শহরের সমবায় মার্কেটের সামনে ‘পুষ্পাঙ্গন ফুল ঘর’ নামে একটি ফুল ও উপহার সামগ্রীর দোকান ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। ফুলের ওই দোকানটি পুলিশ সুপার ও ছাত্রলীগের কার্যালয়ের কাছে। ছাত্রলীগের কর্মীরা দোকান ভাঙচুরের পাশাপাশি ফুল ও উপহার সামগ্রী নষ্ট করেন।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
















