চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি প্লোটিলায় অভিযান চালিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় লঞ্চ থেকে ৬৪০ কেজি জাটকা জব্দ করেছেন।
শনিবার রাতে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, রাতে নিয়মিত অভিযানে ছিল কোস্টগার্ডের সদস্যরা। এ সময় গোপন সংবাদ পেয়ে যাত্রীবাহী এমভি প্লোটিলা লঞ্চে অভিযান চালানো হয়। অভিযানে জাটকাগুলো জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম এইচ রহমান বলেন, ‘জাটকাগুলো সকাল ৯টায় এতিমখানা, গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
চাঁদপুরে ৬৪০ কেজি জাটকা জব্দ
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি প্লোটিলায় অভিযান চালিয়েছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় লঞ্চ থেকে ৬৪০ কেজি জাটকা জব্দ করেছেন। শনিবার রাতে জাটকাগুলো জব্দ করা হয়





