মানিকগঞ্জ জেলার গোলড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত পলিমার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
শনিবার রাত আনুমানিক দেড়টায় ফ্যাক্টরির মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে।
আগুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট এসে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রবেবার সকালে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহাদৎ হোসেন জানান, পলিমার ফ্যাক্টরিতে আগুন লেগে ফ্যাক্টরির বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে গেছে।
[b]ঢাকা, ৬ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
পলিমার ফ্যাক্টরিতে আগুন
মানিকগঞ্জ জেলার গোলড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত পলিমার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। শনিবার রাত আনুমানিক দেড়টায় ফ্যাক্টরির মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে।





