দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল হঠাৎ করেই পানিতে টইটম্বুর হয়ে পড়ে শুকিয়ে যাওয়া তিস্তা। ৩ হাজার ৬ কিউসেক পানি আসায় অকার্যকর হতে বসা তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পটিও সচল হয়ে ওঠে। ব্যস্ত হয়ে পড়েন প্রকল্প এলাকার কৃষকেরা। অথচ রাত পার হতেই ফের গায়েব তিস্তার পানি। বুধবার তিস্তার পানি এক হাজার ২৪২ কিউসেকে নেমে এসেছে।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে ভারত যে সেচ প্রকল্প পরিচালনা করছে, সেখানে তাদের সেচ খালের ত্রুটির কারণে হয়তো ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছিল। এ জন্য মঙ্গলবার তিন হাজার ছয় কিউসেক পানি আসে। এখন সেই গেট বন্ধ করার সঙ্গে সঙ্গে পানি কমে গেছে।
ডালিয়া ব্যারেজ এলাকার কৃষকরা বলেন, ‘মঙ্গলবার সেচ খালে পানি দেখে মনে করেছিলাম, আমাদের কষ্টটা হয়তো এবারের মতো গেল। কিন্তু একদিন না যেতেই ফের আগের অবস্থা।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]
গায়েব তিস্তার পানি
দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল হঠাৎ করেই পানিতে টইটম্বুর হয়ে পড়ে শুকিয়ে যাওয়া তিস্তা। ৩ হাজার ৬ কিউসেক পানি আসায় অকার্যকর হতে বসা তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পটিও সচল হয়ে ওঠে। ব্যস্ত হয়ে পড়েন প্রকল্প এলাকার
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু ২০২৭ সালের নভেম্বরে: প্রতিমন্ত্রী
দীর্ঘদিনের প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৭ সালের নভেম্বর মাসে এ মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ‘তিস্তা-পদ্মা প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’
কূটনৈতিক রিপোর্টার : ভারতের সঙ্গে ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন চুক্তিতে বাংলাদেশের মূল অগ্রাধিকার থাকবে ১৯৭৭ সালের ঐতিহাসিক চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা, যা বাংলাদেশকে শুষ্ক মৌসুমে পানির সুনির্দিষ্ট ও ন্যায্য হিস্যা নিশ্চিত করবে। একই সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের মেগা প্রজেক্ট পদ্মা ব্যারাজ এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত দৃশ্যমান ও বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।
চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
উত্তরাঞ্চলের কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সরকারের তৎপরতার অংশ হিসেবে এ মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
কোনো দেশের ভয়ে তিস্তা প্রকল্পে গড়িমসি নয়: এটিএম আজহারুল
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার ধীরগতিতে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তাঁর দাবি, কোনো একটি দেশের ভয়ে সরকার প্রকল্পটি বাস্তবায়নে গড়িমসি করছে। জাতীয় স্বার্থে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।
















