সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে আত্মীয়দের থাকার অনুমতি দিচ্ছেনা ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত সংসদ কমিটি। একই সঙ্গে মন্ত্রীরাও ফ্ল্যাট পাচ্ছেননা এমপি হোস্টেলে। সংসদ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে,সংসদীয় কমিটি মন্ত্রীদের অনুকূলে কোনো ফ্ল্যাট বরাদ্দ না দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে তাদের প্রাপ্যতা অনুযায়ী ফ্ল্যাট বরাদ্দ পাবে। সে অনুপাতে রাজনৈতিক দলগুলো এমপিদের নামের তালিকা প্রদান করবে।
তবে বরাদ্দকৃত ফ্ল্যাটে স্ত্রী,ছেলে,মেয়ে,বাবা,মা,ভাইবোন ছাড়া অন্য কেউ অবস্থান করতে পারবে না। এছাড়া কোনো এমপি নিজে ফ্ল্যাটে অবস্থান না করে অন্য কাউকে ফ্ল্যাটে থাকার সুযোগ দিতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়।
চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ,সাগুফতা ইয়াসমিন,ফজলে হোসেন বাদশা,মো. আসলামুল হক,মাহাবুব আরা বেগম গিনি,নাজমুল হক প্রধান ও তালুকদার মো. ইউনুস। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
সভায় সদস্যদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চিফ হুইফকে সভাপতিকে করে একটি সাব কমিটিও গঠন করা হয়। এই কমিঠির সদস্যরা হলেন,নূর-ই-আলম চৌধুরী,খালিদ মাহমুদ চৌধুরী ও মো. তাজুল ইসলাম চৌধুরী। এই সাব-কমিটিই ফ্ল্যাট বরাদ্দ চূড়ান্ত করবে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
এমপি হোস্টেলে আত্মীয় থাকতে পারবেন না
সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে আত্মীয়দের থাকার অনুমতি দিচ্ছেনা ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত সংসদ কমিটি। একই সঙ্গে মন্ত্রীরাও ফ্ল্যাট পাচ্ছেননা এমপি হোস্টেলে। সংসদ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।





