হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৩’শ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা (তদন্ত) অধিদফতর।
সোমবার রাত ৮টার দিকে দুবাই থেকে আসা এমিরেট এয়ারলাইন্সের (ইকে ০৫৮৪) এর একটি ফ্লাইটের যাত্রী মোজাহার উদ্দিনকে (৩৬) আটক করে শুল্ক ও গোয়েন্দা পুলিশ।
পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৮ কেজি ৩’শ গ্রাম সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য ৩ কোটি ৩৭ লাখ টাকা।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
শাহজালালে সোয়া ৮ কেজি স্বর্ণসহ আটক ১
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৩’শ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা (তদন্ত) অধিদফতর





