ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের কারও নাম পরিচয় জানা যায়নি।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির বাইমাইল এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কোনাবাড়িগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  কোনাবাড়ি হাইওয়ে পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।
কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আহত একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]