ভোলার তজুমদ্দিনের মেঘনার চর মোজাম্মেল সীমানায় শুক্রবার ভোরে জেলেদের ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ৭ জেলেকে মাছ ও জালসহ অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতরা হলেন, জাহাঙ্গীর, শফিক ও মতিন মাঝি। অনদের নাম পাওয়া যায়নি।
তজুমদ্দিনের মহেলখালী ঘাটের মৎস আড়ৎদার মো. আজাদ জানান, মহেশখালী থেকে ৭টি ট্রলার নিয়ে কয়েকজন জেলে মেঘনার চর মোজাম্মেল সীমানায় মাছ শিকার করছিলেন। ভোরের দিকে একদল একদল ডাকাত জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে।
জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ ও জাল লুট করে। এ সময় জেলরা তাদের বাধা দিলে ডাকাতরা মারধর করে ৭ ট্রলার থেকে ৭জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মেঘনার দস্যু রুবেল বাহিনীর সদস্যরা এ ডাকাতির সঙ্গে জাড়িত বলে জেলেরা দাবি করেছেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলতান মাহমুদ বলেন, ডাকাতির বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ
[/b]
শ্রেণীহীন
ভোলায় ট্রলারে ডাকাতি, ৭ জেলে অপহরণ