নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। তবে সব ধরণের অনিয়মের রিপোর্ট পাঠাতে মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে করার নির্দেশনা দেয়া আছে। আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
শাহ নেওয়াজ বলেন, প্রত্যেক নির্বাচনকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। যাতে করে ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, কোন প্রার্থী অন্য প্রার্থীর ব্যক্তিগত বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবেন না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তৃতীয় পর্যায়ের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মধ্য মার্চকে টার্গেট করে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা আগামী রোববার তফসিল দেয়া হবে।
নির্বাচন কত দিন চলবে জানতে চাইলে তিনি বলেন, সামনে বর্ষাকাল তাই চার থেকে পাঁচ ধাপে নির্বাচন করে আমরা নির্বাচন শেষ করব।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি
শ্রেণীহীন
আইন ভঙ্গকারীদের শাস্তি দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ: শাহ নেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। তবে সব ধরণের অনিয়মের রিপোর্ট পাঠাতে মাঠ পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে।





