সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
পারিবারিক সূত্র আরো জানায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের মাসিক সভা শেষে বাসায় ফেরার পথে মেয়র আরিফুল হক চৌধুরী বুকে প্রচন্ড ব্যথা অনুভূত করেন।
একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নয়াসড়কের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরই ডাক্তাররা মেয়রের হার্ট এ্যাটাক হয়েছে জানিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) নিয়ে যান।
তাৎক্ষণিকভাবে মেয়রের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য মেয়রকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। বোর্ডের পরামর্শ অনুযায়ী শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে মেয়রকে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অধ্যাপক ব্রিগেডিয়ার (অব ডা. এম এ মালিক ঢাকা থেকে মেয়রের চিকিৎসার তত্ত্বাবধান (সুপারভিশন) করছেন। মেডিকেল বোর্ডে আছেন ডা. এম এ রকিব, ডা. এম এ আহবাব, ডা. পবিত্র কুমার কুণ্ডু, প্রফেসর ডা. সাহাবুদ্দিন, ডা. শিশির বসাক, ডা. সুধাংশু রঞ্জন দে, ডা. আমিনুর রহমান লস্কর, ডা. নজরুল ইসলাম, ডা. আখতারুজ্জামান।
সিলেট সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মেয়রকে ঢাকায় পাঠানো হবে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো তিনি বিপদমুক্ত নন।
এছাড়া সিলেট সফররত মালয়েশিয়ান হেলথ কেয়ারের একটি বিদেশি বিশেষজ্ঞ দলও মেয়রের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে, মেয়রের সুস্থতার জন্য সিলেটবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মেয়রের সহধর্মিনী সামা হক চৌধুরী। এছাড়া সিলেট সিটি কাউন্সিলরদের পক্ষ থেকে শনিবার বাদ যোহর দরগাহ মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
সিলেটের মেয়র আরিফুল হক হাসপাতালে
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি





