পাহাড়ি-বাঙ্গলী সম্প্রতি রক্ষায় খাগড়াছড়ি সদরের কমলছড়ি ও মহলছড়ি পৌর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার বিকেল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত উল্লেখিত এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল খালেক বুধবার বিকেলে এই ১৪৪ ধারা জারি করেন। জেলা প্রশাসক মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গৃহবধূ সবিতা চাকমার মৃত্যুর ইস্যুতে বুধবার খাগড়াছড়ি জেলা সদরের কালা বর্ণাল ও বেতছড়ি এলাকায় ফের বিক্ষিপ্ত হামলায় অন্তত ১৩ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে ১৯ জন আহত হন।
হামলার জন্য পাহাড়ি ও বাঙ্গালীরা পরস্পরকে দায়ী করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও বিজিবি টহল জোরদার করা হয়েছে।
আহতরা হলেন- রিপন হোসেন , রেজাউল করিম , শহিদ বিশ্বাস , জাহেদুল ইসলাম , শাহ আলম , বিলব জ্যোতি চাকমা ও রম্বা দেবী চাকমা।
বাঙ্গালীদের অভিযোগ, বুধবার সকালে বাগানে কাজ করতে গেলে কয়েকশ পাহাড়ি দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ছয়জনকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে দা দিয়ে কুপিয়ে শহিদ বিশ্বাসের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে এবং গুলিতে রিপনের চোখ নষ্ট হয়েছে।
অন্যদিকে, পাহাড়িদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাঙ্গালীদের হামলায় তাদের তিনজন আহত হয়েছেন। এর মধ্যে বিপুল জ্যোতি চাকমা ও রম্বা দেবী চাকমাকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।
পাহাড়ি ছাত্র পরিষদ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে খাগড়াছড়ি শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
১৫ ফেব্রুয়ারি কমলছড়িতে সবিতা চাকমা (৩০) নামের এক গৃহবধূ খুন হন। নারী অধিকার সংগঠন, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলো ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কমলছড়ি ও মহলছড়িতে ১৪৪ ধারা জারি
পাহাড়ি-বাঙ্গলী সম্প্রতি রক্ষায় খাগড়াছড়ি সদরের কমলছড়ি ও মহলছড়ি পৌর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার বিকেল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত উল্লেখিত এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।





