[b]ঢাকা: [/b]স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন আসাদুজামান খান কামাল।
রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুনের আগমনে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন শামসুল হক টুকু।
বিদায় অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বলেন,আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য।
নবনিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজামান খান কামাল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন,আমি আশা করবো আপনারা আমাকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নতির জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সিকিউ কে মোস্তাক আহম্মেদ,অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রেণীহীন
নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজামান খান কামাল
ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নিলেন আসাদুজামান খান কামাল। রোববার সচিবালয়ের স্





