২০১৫ সালের মধ্যে রাজধানীর বস্তিগুলোতে বৈধ পানি সংযোগের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ কথা বলেন সৈয়দ আশরাফ।
প্রশ্নোত্তরে তিনি বলেন, ঢাকা ওয়াসা মোট ২৫০টি বস্তিতে ১৩শ’ পানির সংযোগ দিয়েছে। এতে ৭০ হাজার পরিবার বা তিন লাখ বস্তিবাসী উপকৃত হয়েছে।
ঢাকা ওয়াসাকে জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা সুষ্ঠু পানি সরবরাহ, ‘উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও স্যুয়ারেজ সেবা প্রদানের লক্ষ্যে তিনটি আলাদা আলাদা মহাপরিকল্পনা তৈরি করেছে। গ্রাহকদের সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা নতুন নতুন গভীর নলকূপ স্থাপন ও পানি শোধনাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ঢাকার আশেপাশের পানি এমনভাবে দূষিত যে সেই পানি সুপেয় পানিতে রূপান্তর করা অসম্ভব। ঢাকাবাসীর চাহিদা মেটানোর জন্য ওয়াসা বর্তমানে পদ্মা নদী থেকে পানি এনে শোধন করছে।
মন্ত্রী অভিযোগ করে বলেন, অতীতে স্যুয়ারেজগুলোও ধ্বংস করে দেয়া।
ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
বস্তিগুলোতে বৈধ পানি সংযোগ দেয়া হবে: সৈয়দ আশরাফ
২০১৫ সালের মধ্যে রাজধানীর বস্তিগুলোতে বৈধ পানি সংযোগের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।





