ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তার নাম মেজর ডা. সানজিদা বিশ্বাস। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সীতাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি সৈয়দ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে যাওয়া কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। নিহত সানজিদা বিশ্বাস হানিফ পরিবহনের বাসের যাত্রী ছিলেন।
দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যান সরিয়ে নেওয়ার কাজ চলছে বলেও তিনি জানান।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]