কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহ আলম (২৮)। তিনি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কুমরপুর গ্রামের কুদ্দুস আলীর পুত্র। অপরজন নুরুজ্জামান (২৭)। তিনি একই গ্রামের হুজুর আলীর পুত্র ।
পারিবারিক সূত্রে জানা যায়,কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের মধ্যকুমরপুর এলাকায় ভুরুঙ্গামারী থেকে আসা একটি যাত্রীবাহী বাস উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহ আলম মারা যায়। অপর আরোহী নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ ( ওসি ) আব্দুল বাতেন মিয়া জানান,ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাস চালক এবং অন্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]