ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।সেখানে সাংবাদিকদের দুটি গাড়িতেও হামলা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেন্দ্র দখলকে ঘিরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি এবং হাতাহাতির জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবিরের সমর্থক বলে জানা গেছে।
তাক্ষণিকভাবে গুলিবিদ্ধদের নামপরিচয় পাওয়া যায়নি। তবে তাদের স্থানীয় পেন্টাগন নামে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ওই উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ টাইম নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষের ফলে ভোট গ্রহণে কোনো অসুবিধা হচ্ছে না।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দিদার বলেন, বিএনপি সমর্থিতরা বহিরাগত লোক নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় লোকজন প্রতিরোধ করে। এসময় আমার দুই সমর্থক গুলিবিদ্ধ হয়।
অন্যদিকে বিএনপির সমর্থিক চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন দিদারের অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয়রা তা প্রতিরোধ করে।
[b]ফেনী,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
দাগনভূঞায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।সেখানে সাংবাদিকদের দুটি গাড়িতেও হামলা হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের





