বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৭৩তম জন্ম বার্ষিকী আজ। রংপুর জেলার পীরগঞ্জ থানার ফতেপুর গ্রামে ১৯৪২ খ্রিস্টাব্দের ১৬ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মরহুম আবদুল কাদের মিয়া ও মায়ের নাম মরহুমা ফয়জান নেছা।
দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ড. ওয়াজেদ স্মৃতি সংসদের পক্ষ থেকে সকালে ফতেপুরে তার কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা করা হয়। এ ছাড়াও শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ. আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
ড. ওয়াজেদ মিয়ার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় রংপুরের পীরগঞ্জ থানার ৯নং ইউনিয়নের চক করিম প্রাথমিক বিদ্যালয়ে। এরপর পীরগঞ্জ হাইস্কুল। তিনি ১৯৫৬ সালে রংপুর জেলা স্কুল থেকে আই এস সি এবং ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে এম সি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩-৬৪ সালে এটমিক এনার্জির ওপর ডিপ্লোমা করেন লন্ডনের ইমপিরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন পিএইচডি ডিগ্রি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলায় ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ, তখন তার ঘনিষ্ট সহকারি পীরগঞ্জের সাবেক মন্ত্রী মতিউর রহমানের অভিভাকত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ড. ওয়াজেদ মিয়ার বিয়ে হয়। এই দম্পত্তির বড় সন্তান সজীব ওয়াজেদ জয় একজন তথ্য প্রযুক্তিবিদ এবং তরুণ রাজনীতিবিদ। তাদের একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ড. ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে পরলোক গমন করেন। ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
বাংলাদেশের খ্যাতনামা এই পরমাণু বিজ্ঞানি পদার্থ বিজ্ঞান ও বহুল পঠিত বিভিন্ন রাজনৈতিক লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সময় থেকেই ধীরে ধীরে সংশ্লিষ্ট হতে শুরু করেন রাজনীতির সঙ্গে। ১৯৬১ সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করার পর ১৯৬৩ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনে চাকরিতে যোগ দেন। স্বৈরশাসনবিরোধী আন্দোলনের কারণে তিনি কিছুদিন কারাবরণ করেন। ১৯৭১ সালে এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর আগে ও পরের রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ড. ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৯৯ সালে অবসর নেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
ড. ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্ম বার্ষিকী আজ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৭৩তম জন্ম বার্ষিকী আজ। রংপুর জেলার পীরগঞ্জ থানার ফতেপুর গ্রামে ১৯৪২ খ্রিস্টাব্দের ১৬ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মরহুম আবদুল কাদের মিয়া ও মায়ের নাম মরহুমা ফয়জান নেছা।





