জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাচনে ৮৬টি কেন্দ্রের মধ্যে ৪০টিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার রাত ৮টায় মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টার মাথায় সকাল ১০টা থেকেই ৪০টি কেন্দ্রে বিএনপির সমর্থিত প্রার্থীর এজেন্ট না থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা অস্ত্র সস্ত্র নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়।
পরে তারা জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে সিল মারে। ভোট পুনরায় গণনা করলে বিষয়টি পরিষ্কার হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
আওয়ামী লীগের ভোট ডাকাতি
জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাচনে ৮৬টি কেন্দ্রের মধ্যে ৪০টিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ করেছে উপজেলা বিএনপি।





