[b]বাবুগঞ্জ:[/b] বাবুগঞ্জ-মুলাদী আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘন ও সরকারের বিরুদ্ধে আপত্তিকর লিফলেট নিজ হাতে বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
ওয়ার্কার্স পার্টির প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ টিপু সুলতানের পক্ষে কেন্দ্রিয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যা রাতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
উপজেলার খানপুরা ওয়ার্কার্স পার্টি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গতকাল সকাল ১২ টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারের বিরুদ্ধে আপত্তিকর ও শাহবাগীদের বিরুদ্ধে কটূক্তিকর লিফলেট তিনি নিজ হাতে বিতরণসহ প্রকাশ্যে ওয়ার্কার্স পার্টির নেতাদের নিয়ে কটূক্তিকর বক্তব্য প্রদান করেন।
এছাড়া গতকাল সকাল থেকে গণসংযোগ বন্ধ থাকলেও তিনি (গোলাম কিবরিয়া টিপু) আচরন বিধি লংঘন করে আগরপুর,কেদারপুর ও দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন





