শনিবার (২২ ফেব্রুয়ারি) সারদিনই ঢাকার আকাশ মেঘলা ছিল। সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি।

আগারগাঁও, মিরপুর, বিজয় সরণী, ফার্মগেট, গ্রিনরোড, পান্থপথ, শুক্রবাদ, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, মগবাজার, মৌচাক, রামপুরা, শান্তিনগর, মতিঝিলসহ আশেপাশের প্রায় সব এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়। এরমধ্যে কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির মধ্যে পড়েন রাজধানীবাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সরাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমএম