ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে পুনরায় রেল চলাচল শুরু হয়েছে। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রোববার সকাল সোয়া ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ও রসুলপুর এলাকার মধ্যবর্তী স্থানে একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন থেকে দুইটি রিলিফ ট্রেন সকাল সাড়ে ১১টায় দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এর পর বেলা  ১টা ৪৫মিনিটে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
কুমিল্লা রেল স্টেশন মাষ্টার আব্দুর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে, লাকসামে পাহাড়িকা এক্সপ্রেস, নাঙ্গলকোটে চট্টলা এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে মহানগর প্রভাতি এক্সপ্রেস আটকা পড়ে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]