লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে এক যুবলীগ নেতাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সদর থানা পুলিশ বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বাজারের নতুন ব্রিজসংলগ্ন একটি ভবন থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মান্দারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. হুমায়ুন, স্বর্ণ ব্যবসায়ী বিজয় কুরী, নেছার আহমদ, মো. বাবুল, মো. শিমুল, মো. খোকনসহ মোট ৯ জন।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মান্দারী বাজারের নতুন ব্রিজসংলগ্ন ডিলাক্স টেইলার্সের পেছনে জুয়ার আসর বসিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর থানার ওসি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাকিরা পালিয়ে যায়।
লক্ষ্মীপুর,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাসহ জুয়াড়ি আটক
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে এক যুবলীগ নেতাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সদর থানা পুলিশ বুধবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে বাজারের নতুন ব্রিজসংলগ্ন একটি ভবন থেকে জুয়া
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা-নাতি-নাতনির মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও এক মেয়ের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লা সড়ক দুর্ঘটনা লক্ষ্মীপুরে পাশাপাশি খোঁড়া হলো ৪ কবর
বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচংয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হন।
লক্ষ্মীপুরে বিলের পানি নিয়ে সংঘর্ষে আহত ১২
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানি নিয়ে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরি গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগ বিএনপির দুই কর্মী গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে হামলা-চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
















