ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাউখোলায় যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান,সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাউখোলা নামক স্থানে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ওভি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৫৮) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কৃষি জমিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সিরাজগঞ্জের জামতৈল উপজেলার মোয়াজ্জেম হোসেনের শিশুপুত্র সামী (১০) মারা যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ২০জন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাউখোলায় যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে





