তৈরি পোশাকখাতের জন্য বিশেষায়িত মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সোমবার দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন,বিশেষায়িত মন্ত্রণালয় গঠিত হলে যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে।
তৈরী পোশাক খাতের সুশাসন চ্যালেঞ্জ 'প্রতিশ্রুতি ও অগ্রগতি' শীর্ষক ফলোআপ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইফতেখারুজ্জামান বলেন,রানা প্লাজার দুর্ঘটনার পর গার্মেন্টস শিল্পের অগ্রগতির জন্য যে সকল উদ্যোগ নেয়া হয়েছে তা সব ব্যর্থ হয়ে যাবে,যদি দস্যুদের বিচার করা না হয়। আর যে পদক্ষেপগুলো নেয়া হয়েছে তার সুফল পেতে অনেক সময় লাগবে। আর যেটুকু অগ্রগতি হয়েছে তা ধরে রাখার আহ্বান জানান তিনি।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
শ্রেণীহীন
পোশাকখাতের জন্য মন্ত্রণালয় দাবি টিআইবি'র
তৈরি পোশাকখাতের জন্য বিশেষায়িত মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সোমবার দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান





