খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির আমতলা এলাকায় বেইলি ব্রিজ ধসে ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ১৬ জন গুরুতর আহত হয়েছে। চট্টগ্রাম-খাগড়া ছড়ির যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার যাত্রীরা বিপাকে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩০ টনের বেশি পাথর বোঝাই ট্রাক (নং পাবনা-ট-১১-০৬৭০) ও ফটিকছড়ি থেকে আসা মাইক্রোবাস (নং-চট্ট মেট্রো-ট-১১-২৮৭৫)  এক সাথে বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি নদীতে ভেঙে পড়ে যায়।
এতে ট্রাকচালক মো. সাহাব উদ্দিন , এবং হেলপার মো. ইউনুছ গুরুতর আহত হয়। এছাড়া মাইক্রোবাসের ১৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ট্রাকের চালক ও হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার খরব পেয়ে পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্য ও স্থানীয়  লোকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করে। দুইদিকের যাত্রীদের পারাপারে বিকল্প ব্যবস্থা নিতে সড়ক ও জনপদ এবং ওই সড়কে নির্মিতব্য ব্রিজের ঠিকাদার মনিকো লিমিটেডের প্রকৌশলীদের নির্দেশ দেন।
মনিকো লি.-এর প্রকৌশলী প্রদীপ কুমার পাল জানান, ধসে পড়া ব্রিজটি পুনঃস্থাপন করতে কমপক্ষে ৭ দিন লাগবে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]