মৌলভীবাজারের জুড়ীতে শফিক মিয়া (৫৫) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুনাগাঁও এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি উপজেলার ফুলতলা ইউনিয়নের কুনাগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করার পরও তিনি দরজা খোলেন নি। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
[b]মৌলভীবাজার,৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]