দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের গুলিতে এক আহত ডাকাত সর্দারের মৃত্যু হয়েছে। নিহত ডাকাত সর্দারের নাম আব্দুল খালেক (৩২) বলে জানা যায়।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত মঙ্গলবার রাতে বাঁশের হাট আম বাগান ব্র্যাক বীজাগারের পাশে পুলিশের গুলিতে খালেক গুরুতর আহত হয়। পরে আহত খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়।
অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে রমেক হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায় সেখানে বুধবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খালেক মারা যান।
কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলি লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
[b]দিনাজপুর, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
দিনাজপুরে পুলিশের গুলিতে আহত ডাকাত সর্দারের মৃত্যু
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের গুলিতে এক আহত ডাকাত সর্দারের মৃত্যু হয়েছে। নিহত ডাকাত সর্দারের নাম আব্দুল খালেক (৩২) বলে জানা যায়





