[b]কুষ্টিয়া: [/b]আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়েছেন বলে অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বি বিএনএফ মনোনীত প্রার্থী রাকিব উর রহমান খান।
শুক্রবার বিকালে কুষ্টিয়া বড় বাজার রেল স্টেশনে বিএনএফ’র জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিটন এ অভিযোগ করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ২০ কোটি টাকার অফার প্রত্যাখ্যান করেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মাহবুব উল আলম হানিফের লোকজন তার কর্মীদের উপর দফায় দফায় হামলা, নির্বাচন নিয়ে অপপ্রচার, হুমকি-ধামকি দেয়াসহ তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনএফ প্রার্থী লিটন চৌধুরী বলেন, গত সোমবার কুষ্টিয়ার পিটিআই রোডে হানিফের বাসভবনের সামনে তার প্রচারণা মাইক ভাঙচুর করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উল আলম হানিফের পেটুয়া বাহিনী।
এছাড়া গত মঙ্গলবার থানাপাড়া বাঁধে নির্বাচনী প্রচারণার সময় এক কর্মীকে পেটানো হয়েছে।
সংবাদ সম্মেলনে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা লিটন চৌধুরী অভিযোগ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।
তিনি আরো বলেন, তার পক্ষের পোলিং এজেন্টদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকী দেয়া হচ্ছে। নির্বাচনে ভোট চুরি হওয়ারও আশংকা রয়েছে বলে তিনি দাবি করেন।
কুষ্টিয়ায় সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে তিনি অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে মাহবুব উল আলম হানিফকে পরাজিত করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন
শ্রেণীহীন
নির্বাচনে হানিফের সন্ত্রাসী বাহিনী নামানোর অভিযোগ
কুষ্টিয়া: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়েছেন বলে অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বি বিএনএফ মনোনীত প্রার্থী রাকিব





